সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় আজ রোববার সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত এবং তিনজন আহত হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী বলেন, আজ বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর আমতলা এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল লতিফের স্ত্রী মিনা বেগম (৩৫) ও মেয়ে সনি খাতুন (১০) নিহত হন। তাঁদের বাড়ি সলঙ্গা থানার চাকীপাড়া গ্রামে। অটোরিকশার চালকসহ আহত তিনজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।