সিরাজগঞ্জে সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে হয়ে গেল দুই দিনব্যাপী ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় ভারতীয় হাইকমিশন ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য দেন ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের পরিচালক অংকন ব্যানার্জি।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের সংগীতশিল্পী ইন্দ্রানী সেন এবং রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিন গতকাল রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ভারতীয় রবীন্দ্রশিল্পী অভিরূপ গুহঠাকুরতা।ইন্দ্রানী সেন এবং ব্রততী বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের ১০টি কবিতা আবৃত্তি করেন।