সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংরি নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, ক্ষীরাভর্তি ওই ট্রাকটি নাটোর থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের ছাদে থাকা ব্যবসায়ীদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে আর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।