সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মিল্টন (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছে সাতজন। আহত ব্যক্তিদের বেড়া ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আজ সকাল ১০টার দিকে ওই এলাকায় নগরবাড়ী-বগুড়া সড়কে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশাচালক মিল্টন নিহত হন। নিহতের বাড়ি শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে।