সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দীন জানান, পাইকোশা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন কর্ড্ডার মোড়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাগবাড়ি এলাকায় ওঠার সময় পাবনা থেকে দুধবোঝাই ট্যাংক লরি (ঢাকা মেট্রো ই-১৪-০১৫৪) উল্টে যায়। এতে লরির চাপায় মোটরসাইকেলে থাকা কাপড় ব্যবসায়ী শেরপুরের লিটু মিয়া (৩০), সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচিলিয়া গ্রামের জামাল উদ্দীন (৪০) এবং একই এলাকার আবদুল আলিম (২৫)। লাশ তিনটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।