সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা-সিরাজগঞ্জ সড়কের কুটিরচরে ট্রাক ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন শিয়ালকোল গ্রামের আয়মনা বেগম (৩৫) ও অজ্ঞাতনামা একজন।আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে চারজন যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান সিরাজগঞ্জের শিয়ালকোল থেকে কুটিরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের ওই দুই যাত্রী নিহত এবং দুজন আহত হন।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।