সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদে আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাঁরা হলেন—জেলার সয়দাবাদের ফকির চান (৪৫) ও জামালপুরের মোতালেব (৪০)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ ভোর ছয়টার দিকে মোটরসাইকেলে করে ফকির চান ও মোতালেব সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর যাচ্ছিলেন। সয়দাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফকির চান মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মোতালেবের মৃত্যু হয়।ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ সিএনজিচালিত অটোরিকশাটি আটক করেছে। তবে চালককে আটক করতে পারেনি।