সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। জেলার সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও রেকারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন নবী জানান, গতকাল রাত তিনটার দিকে মহাসড়কের নাইমুড়ী এলাকায় চট্টগ্রাম থেকে নাটোরগামী রেকারের সঙ্গে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রেকারের চালক ফাহিম মিয়া (৩২), যাত্রী লিটন মিয়া (৩০) ও মাহবুব আলম (৩২) মারা যায়। এঁদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানার চর আমলকী গ্রামে। এ ঘটনায় আহত ট্রাকের যাত্রী আলমকে (২৮) আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।