সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গার ঘোরকা এলাকায় গতকাল রোববার রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতেরা হলেন নীলফামারীর ধোপাডাঙ্গার শহীদুল ইসলাম (২৭), লালমনিরহাটের সাপটানার সবুজ (২৫) ও পাটগ্রাম উপজেলার ইতি খাতুন (১১)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী প্রথম আলো অনলাইনকে বলেন, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ঘোরকায় গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।