সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে আজ মঙ্গলবার দুপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে তাড়াশের হামকুরিয়া খানপাড়া এলাকায় বনপাড়াগামী বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়, আর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। এ ঘটনায় লেগুনার চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহত হন আরও চারজন যাত্রী। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।