সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ বৃহস্পতিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাকের দুই চালকসহ ছয়জন নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।ওসি জানান, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলুভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের দুই চালক, তাঁদের সহযোগীসহ চারজন ঘটনাস্থলে মারা যান। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।অন্যদিকে, আজ সকাল সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া-বেতকান্দি সড়কের বেতকান্দিতে ইটভর্তি ভটভটির ওপর থেকে চাকার নিচে পড়ে মুসা (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।অন্য ঘটনাটি আজ সকাল আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাচিলা নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের চাকায় চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।