সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বাসস্ট্যান্ডে আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনবন্ধু দাস জানান, সিরাজগঞ্জ সড়ক থেকে তিনজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ঘুরকা বাসস্ট্যান্ডে এসে ডানে মোড় নেয়। এ সময় পেছন দিক থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় রাধা শ্যাম (৬৫) ও তাঁর ছেলে মেঘনাথ কুণ্ডু (২৫) এবং আরও একজন নিহত হন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অটোরিকশার চালক সালামকে (২০) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।