সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত তিনটার দিকে উপজেলার ঝাঐল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঝাঐল এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়লে দুজন নিহত এবং ১৫ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।