সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পড্ডার মোড়ে আজ বুধবার ভোরে ও সিরাজগঞ্জের ঘুরকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয় বলে জানা গেছে।বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ ভোরে পড্ডার মোড়ে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক মোয়াজ্জেম (২৮) ও বাসের চালকের সহযোগী দুলাল (৩০) ঘটনাস্থলেই মারা যান।মোয়াজ্জেমের বাড়ি বগুড়ার মাটিডালি আর দুলালের বগুড়ার শেরপুর।জানা গেছে, গতকাল দিবাগত গভীর রাতে বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ঘুরকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত একজনের মৃত্যু হয়।