সিরাজগঞ্জে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এবং গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।হিটস্টোকে মারা যাওয়া ব্যক্তিরা হলেন আম্বিয়া খাতুন (৭০) ও মহির উদ্দিন মোল্লা (৫৫)। তাঁদের বাড়ি এনায়েতপুর থানায়।স্থানীয় খুকনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের উপসহকারী চিকিত্সা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, আজ এনায়েতপুরে বৃদ্ধা আম্বিয়া খাতুন প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে যান। তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এদিকে গতকাল রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার খামার গ্রামে মহির উদ্দিন মোল্লা (৫৫) গরমে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তিনি বাড়িতেই মারা যান।চিকিত্সক আনোয়ার হোসেন বলেন, গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।