সিরাজগঞ্জে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতুর পশ্চিম পার কড্ডার মোড়ে বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে জনসভা আহ্বান করায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় বিএনপি সূত্র জানায়, আজ বিকেলে ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন বিএনপি ওই এলাকায় একটি সভা আহ্বান করে। এ উপলক্ষে তারা গত শুক্রবার থেকে এলাকায় মাইকিং করে।অন্যদিকে শনিবার সন্ধ্যা থেকে একই সময় একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগও সভার আয়োজন করে মাইকিং শুরু করে।ইউএনও মোহাম্মদ হোসেন জানান, একই স্থানে একই সময়ে দুই দলই সভা আহ্বান করায় ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।