সিরাজগঞ্জের ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভামঞ্চের ২০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় গতকাল সোমবার রাতে দুটি মামলা হয়েছে। সরকারি সম্পদ নষ্ট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এবং রেলওয়ে কর্তৃপক্ষ বাদী হয়ে জিআরপি থানায় মামলা করে। পুলিশ এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গতকাল বিকেলে খালেদা জিয়ার জনসভামঞ্চের ২০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। এরপর সৃষ্ট সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তখন । ট্রেনে লুটপাটও চলে। গতকাল বেলা পৌনে তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে পৌঁছলে এ ঘটনা ঘটে।