সিরাজগঞ্জের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের মুলীবাড়িতে ১১ অক্টোবর ছাত্রদলের সমাবেশের পাশে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যুর জেরে ট্রেনটিতে অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় জড়িত অভিযোগে মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।