সিরাজগঞ্জের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যুর জেরে অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল শনিবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন—সিরাজগঞ্জের সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার বিএনপির কর্মী সুজন মিয়া এবং কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়ারেশ জানান, আশরাফুলকে স্বল্প মাহমুদপুর গ্রামে তাঁর নিজের বাড়ি থেকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর সুজনকে র‌্যাযাবের মামলায় সিরাজগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশ স্থলের কাছে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ওই সহিংসতায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে মামলা করে। এসব মামলায় এ পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।