সিরাজগঞ্জের ঘটনায় বিএনপির ৭ নেতার আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেন পোড়ানোর ঘটনায় করা মামলায় আজ সোমবার বিএনপির সাতজন নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।এ সাত নেতা হলেন—দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লা আমান, সুলতান সালাউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ ও আমিরুল ইসলাম খান।আজ বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাঁদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সরকারের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন।এ সাতজন আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।প্রসঙ্গত, ১১ অক্টোবর সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের পাশে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। পরে ওই সহিংসতার ঘটনায় পুলিশ মামলা করে।