সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা ও চট্টগ্রাম বন্দরে সংঘর্ষ একই সূত্রে গাঁথা
সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা, নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যা ও চট্টগ্রাম বন্দরে সংঘর্ষ—এসব ঘটনা একই সূত্রে গাঁথা বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।প্রতিমন্ত্রী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত।মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা’ শীর্ষক আলোচনা সভায় আজ বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।কামরুল ইসলাম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড অনেক আগে থেকেই এ দেশে শুরু হয়েছে। জিয়া-মোশতাক-ডালিমরা একাত্তরের ঘাতকদের প্রতিনিধি হিসেবে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন। তাঁদের সেই আদর্শ এখনো পরিবর্তন হয়নি।হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, আজিজুস সামাদ, সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া, কৃষক লীগের এম এ করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।