সিরাজগঞ্জের নওশের আলী গালর্স হাইস্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন
১৪ মার্চ রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে ৩৯তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ভলিবল খেলায় সিরাজগঞ্জ জেলার ডা. নওশের আলী বালিকা উচ্চবিদ্যালয় পাবনা জেলা চ্যাম্পিয়ন পাবনা সেন্ট্রাল বালিকা উচ্চবিদ্যালয়কে চূড়ান্ত খেলায় ৩-২ সেটে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চূড়ান্ত খেলা রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উদ্বোধন করেন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সুনীল কুমার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। সিরাজগঞ্জের ডা. নওশের আলী গালর্স হাইস্কুলের পক্ষে সোনিয়া, ইতি, শারমিন, শিখা, রাত্রী, সোমা, সাথী, তমা, (অধিনায়ক), রোকেয়া, হোসনেয়ারা ও বিউটি খেলায় অংশ নেয়।তালগাছী আবু-ইসহাক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা: ১৩ মার্চ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী আবু-ইসহাক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিমের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান হাফিজ খান, বদিউল আলম ও তানজিনা বেগম। উদ্বোধন শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।