সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষকের বিষয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শিক্ষক নিয়োগ হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানের সমস্যা আপাতত লাঘব হয়েছে।২১ নভেম্বর প্রথম আলোর আলোকিত উত্তরের প্রথম পাতায় ‘একজন শিক্ষকে একটি বিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওয়াহেদ মল্লিক জানান, প্রধান শিক্ষিকা বগুড়া জেলার বাসিন্দা।যে কারণে ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষক নিয়োগের বিষয়টি আগে থেকেই চিন্তাভাবনায় ছিল। নতুন শিক্ষক নিয়োগ পাওয়ার পর তাঁদের নিয়োগ দেওয়া হলো। এখন আর শিক্ষার্থীদের পাঠদানের কোনো অসুবিধা হবে না। প্রধান শিক্ষকের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।