সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল দায়রা শরিফের বার্ষিক ওরসকে কেন্দ্র করে দুপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এটি বহাল থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহম্মেদ আজ এ আদেশ দেন।উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতিল দায়রা শরিফে মরহুম খাজা শাহ সুফি মওলানা মোহাম্মদ আবদুল জলিল মিয়া মোজাদ্দেদী পীর কেবলার নামে প্রতিবছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বার্ষিক ওরস হয়ে আসছে। কিন্তু এবার পীরের ছেলে বর্তমান পীর খাজা সোহরাব আলী মিয়া ওরসের সময় এক মাস এগিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি নির্ধারণ করে প্রচার করেন। কিন্তু এ ঘটনায় মোজাদ্দেদী পীরের মেয়ে জলিমা খাতুন ভাই সোহরাব আলীর বিরুদ্ধে বেলকুচির ইউএনও বরাবর অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ ইউএনও ফরহাদ আহম্মেদ উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু কোনো পক্ষই সমঝোতায় না আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দায়রা শরিফের এক হাজার গজের মধ্যে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।