সিরাজগঞ্জের শাহজাদপুরে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গণপিটুনিতে চোর সন্দেহে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হালিম।থানা পুলিশ ও এলাকাবাসী জানান, শাহজাদপুর উপজেলার দরগারচর কাজীপাড়া এলাকায় আজ শনিবার ভোরে আবদুল হালিম (৩৫) নামের এক ব্যক্তি রইস উদ্দিন ওরফে ছক্কার মুদির দোকানে প্রবেশ করেন চুরি করার জন্য।ওই এলাকায় মাছধরার কাজে নিয়োজিত জেলেরা দেখতে পেয়ে হালিমকে ধাওয়া করেন। এ সময় হালিম পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দেন।আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক হালিমকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী হালিমের লাশ ফেলে পালিয়ে যান। নিহত হালিম শাহজাদপুর উপজেলার শেরখলি গ্রামের নইদা চাঁদের ছেলে বলে জানা গেছে।এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, চুরি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে ধরা পড়ে গণপিটুনিতে সে মারা গেছে। হালিমের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে এলাকায় একজন পেশাদার চোর হিসেবে পরিচিত ছিল। এ ঘটনায় দোকানদার রইস উদ্দীন বাদী হয়ে একটি চুরির মামলা এবং নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।