সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে সভা আহ্বান করায় শাহজাদপুর উপজেলা প্রশাসন গতকাল শুক্রবার রাতে এ আদেশ জারি করে। আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।জানা গেছে, আজ বেলা তিনটার দিকে বিএনপি শাহজাদপুর রবীন্দ্র মিলনায়তনে সিরাজগঞ্জের সব পৌরসভার নবনির্বাচিত মেয়র ও শাহজাদপুর পৌরসভার কাউন্সিলরদের সংবর্ধনার আয়োজন করে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ তুলে এর প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে জনসভা ডাকে।দুই দলের পক্ষ থেকে একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন রবীন্দ্র কাচারিবাড়ীসহ তত্সংলগ্ন এলাকায় আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় রবীন্দ্র কাচারিবাড়ী চত্বরসহ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।