সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাস একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। মুন্সীগঞ্জের এএসপি সার্কেল সাইফুল ইসলাম জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে নিমতলীতে ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিকে চাপা দেয়। এতে পাঁচজন নিহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বাসটিকে ধাওয়া করলে চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রাস্তায় আরও কয়েকজন আহত হয়।