সিরিয়ায় গণতন্ত্রকামীদের বিপ্লবের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার হাজার হাজার গণতন্ত্রকামী বিক্ষোভকারী গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা শহর থেকে সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে। গত শুক্রবার দেরা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হন। গতকাল সেখানে নিহত দুজনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গণতন্ত্রকামীরা সরকারবিরোধী বিপ্লবের ডাক দেয়। সেখানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। গতকালের শেষকৃত্য অনুষ্ঠানেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।