সিরিয়ায় চলছে ব্যাপক হত্যাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হামা শহরে আজ রোববার নিরাপত্তা বাহিনীর ট্যাংক হামলায় কমপক্ষে ৪৫ ব্যক্তি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয় চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।তবে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। রাস্তায় অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে। নিরাপত্তা বাহিনীর শেল হামলা এখনো অব্যাহত আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিত্সক জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী আজ ভোরে ট্যাংক নিয়ে হামা শহরে হামলা চালায়। তারা প্রতি মিনিটে প্রায় চারটি করে শেল নিক্ষেপ করেছে। হামলার আগে নিরাপত্তা বাহিনী শহরের বিদ্যুত্ ও পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। ১৯৮২ সালে বাশার আল আসাদের বাবা ও সিরিয়ার তত্কালীন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ হামা শহরে সরকারবিরোধী আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।