সিরিয়ায় ট্যাংক হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় শহর লাতাকিয়ায় প্রেসিডেন্ট-বিরোধীদের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো ট্যাংক হামলা অব্যাহত রেখেছে। এতে শহরটিতে এ পর্যন্ত ৩৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, সেনাবাহিনীর হামলায় শহরটির হাজার হাজার অধিবাসী ও ফিলিস্তিন শরণার্থী তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেসামরিক লোকদের বিরুদ্ধে সেনাবাহিনী ভারী মেশিনগান ও ট্যাংক ব্যবহার করছে। ফিলিস্তিন শরণার্থীবিষয়ক জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, সেনা হামলায় লাতাকিয়া শহরের আল রামেল এলাকা থেকে কমপক্ষে পাঁচ থেকে ১০ হাজার ফিলিস্তিন শরণার্থী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর হাতে এ পর্যন্ত দেশটিতে এক হাজার ৮০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সরকারবিরোধীরা গত কয়েক মাস ধরে বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।