সিরিয়ায় দুটি বিস্ফোরণে নিহত ৮৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরে দুটি বিস্ফোরণের ঘটনায় ৮০ জনের বেশি লোক নিহত হয়েছে। আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রথম দিন আবাসিক হল ও স্থাপত্য বিভাগের মধ্যবর্তী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এ দুর্ঘটনায় ৮৩ জন নিহত হয়েছে। তবে আলেপ্পোর গভর্নর জানিয়েছেন ৮২ জন।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘সন্ত্রাসীরা’ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রকেট হামলা চালিয়েছে। তবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়।