সিরিয়ায় নিহত ১৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াজুড়ে সহিংসতায় গতকাল রোববার ১৮০ জনের বেশি লোক নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলনরত বিদ্রোহীরা এই দাবি করেছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের হালফায়া শহরে আসাদের অনুগত সেনাদের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। একটি রুটি-কেক-বিস্কুটের দোকান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। রুটির জন্য প্রায় এক হাজার মানুষ ওই কারখানার সামনে জড়ো হয়েছিল।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, গতকাল হালফায়াসহ সিরিয়ার বিভিন্ন এলাকায় সেনাদের হামলায় ১৮০ জনেরও বেশি বেসামরিক ও বিদ্রোহী নিহত হয়।‘আরব বসন্ত’ বিপ্লবের সূত্র ধরে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবিতে ২১ মাস ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।