সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দামেস্কের দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী বোমা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, প্রথমে বিদ্রোহীরা তাদের ওপর হামলা চালায়। এরপর তাঁরা বিদ্রোহীদের ঘাঁটিতে পাল্টা হামলা করে। খবর রয়টার্সের। আজ সোমবার দামেস্কের দক্ষিণের উপশহর সেইনা, ইয়ালদা, বিবলা, আল-তাদামুন ও হাজরে আসওয়াদে বিদ্রোহীদের ঘাঁটিগুলো এই হামলার শিকার হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট আসাদ সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ১৯ মাস ধরে চলছে।