সিরিয়ায় সংঘর্ষে ৪০ হাজারের বেশি মানুষ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ২০ মাসের সংঘর্ষে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহী সমর্থক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তিদের অর্ধেকই বেসামরিক নাগরিক। বাকি অর্ধেক সরকারি সেনা ও বিদ্রোহী।রহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুদ্ধে নিজেদের বিজয়ী প্রমাণ করতে নিহতের সঠিক সংখ্যা জানাচ্ছে না সরকার ও বিদ্রোহীরা। তাই এ সংখ্যা আরও বেশি হতে পারে।অবজারভেটরি প্রধান বলেন, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনেরা যাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, শুধু তাদের নামই তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন, কয়েক মাস আগে ১০ থেকে ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জীবিত না মৃত, সে ব্যাপারে আমাদের কাছে তথ্য নেই বলে তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উত্খাত করতে গত বছরের মার্চে শুরু হওয়া বিক্ষোভে সেনাবাহিনীর পদত্যাগকারী কর্মকর্তাসহ সাধারণ জনগণ অংশ নেয়। ওই সময় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর আসাদ-অনুগত বাহিনী গুলিবর্ষণ করে। তখন থেকেই নিহত ব্যক্তিদের নামের হিসাব রাখছে যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি। রয়টার্স।