সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পর সিরিয়ায় সংগঠিত আন্দোলনগুলোর মধ্যে গতকালের ঘটনাই ছিল সবচেয়ে ব্যাপক এবং সহিংস। দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে গতকাল জুমার নামাজ শেষে দুই থেকে তিন হাজার বিক্ষোভকারী একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। তারা সিরিয়ায় রাজনৈতিক সংস্কার ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের দুর্নীতির অবসানের দাবিতে স্লোগান দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর প্রথমে জলকামান ব্যবহার করে, পরে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই তিনজন বিক্ষোভকারী নিহত হয়। সিরিয়া সরকারের পক্ষ থেকে প্রাণহানির খবর নাকচ করা হয়েছে। তবে হোয়াইট হাউস এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।উল্লেখ্য, ১৯৬৩ সাল থেকে সিরিয়ায় জরুরি অবস্থা চলছে।