সিরিয়ার বিরোধী জোটের প্রধানের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সরকারবিরোধী দলগুলোর জোটের প্রধান আহমেদ মোয়াজ আল খতিব পদত্যাগ করেছেন। আল খতিবের মুখপাত্র মোহাম্মদ আলী আজ রোববার আল জাজিরাকে পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী বলেন, গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোটের বৈঠকে আশাপ্রদ কোনো সিদ্ধান্ত না হওয়ায় আল খতিব তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আল খতিব আজ তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পেজেও পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। সেখানে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বাধীনভাবে কাজ করার জন্য আমি জাতীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। দাপ্তরিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের স্বাধীনতা পাওয়া অসম্ভব।’ আসছে সপ্তাহে কাতারে অনুষ্ঠেয় আবর লিগের শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য সিরিয়ার সরকারবিরোধী দলগুলোর জাতীয় জোটকে আমন্ত্রণ জানানোর কয়েক ঘণ্টা পর আল খতিব তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।