সিরিয়ার রেড ক্রিসেন্ট সদর দপ্তরে বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ‘সিরীয় আরব রেড ক্রিসেন্ট’ সদর দপ্তরের সামনে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরীয় আরব রেড ক্রিসেন্ট সদর দপ্তরের সামনে আল-কায়েদার সন্ত্রাসীরা একটি গাড়িতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই সদর দপ্তরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় রেড ক্রিসেন্টের দপ্তরে এর আগেও কয়েকবার হামলা হয়েছে। এসব হামলার জন্য সংস্থাটি সিরীয় সরকার ও বিদ্রোহীদের দায়ী করে থাকে।