সিরিয়া থেকে ১৭ দেশের কূটনীতিক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান সহিংস অবস্থার মধ্যে সিরিয়া সে দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্কসহ ১৭টি দেশের কূটনীতিককে বহিষ্কার করেছে। পাশাপাশি এসব দেশের কূটনীতিকদের সিরিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের এক সপ্তাহের মধ্যে সিরিয়া এ পদক্ষেপ নিল। আজ মঙ্গলবার বিবিসি এ কথা জানায়।সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ গত রোববার এক ভাষণে এসব বিদেশিকে ‘অনধিকার চর্চাকারী’ আখ্যায়িত করে সিরিয়ায় বিভাজনের জন্য তাঁদের দায়ী করেন। এদিকে সিরিয়ায় আজকের সহিংসতায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।