সিরিয়া প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। গতকাল শনিবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদে সিরিয়া প্রস্তাবের ওপর ভেটো দিল রাশিয়া ও চীন। গত বছরের ৫ অক্টোবর নিরাপত্তা পরিষদে সিরিয়া প্রস্তাবের ওপর প্রথম দফায় দেশ দুটি ভেটো দেয়। গতকাল নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে রাশিয়া ও চীন এই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। রাশিয়া ও চীনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমারা।