সিরিয়া সংকট-বিষয়ক দূত কফি আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সংকট বিষয়ে জাতিসংঘ-আরব লিগের যৌথ বিশেষ দূত হিসেবে নিয়োগ পেলেন কফি আনান। গতকাল বৃহস্পতিবার রাতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং আরব লিগের সেক্রেটারি জেনারেল নাবিল এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আজ শুক্রবার অনুষ্ঠেয় সিরিয়া-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে এ নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া বিবৃতিতে বান কি মুন ও এল বারাদি বলেন, সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সব ধরনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে কাজ করবেন কফি আনান। এ ব্যাপারে সিরিয়ার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন দলের সঙ্গেও কাজ করবেন তিনি।সিরিয়ার বিভিন্ন অংশে সহিংসতায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। এ ব্যাপারে উদ্বেগে আছে জাতিসংঘ ও আরব লিগ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ১১ মাস ধরে চলা আসাদবিরোধী আন্দোলনে সহিংসতায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।