সিরিয়াতে ৩৫০০ বিদ্রোহী নিহত: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াতে গত কয়েক মাসে সরকার-বিরোধী আন্দোলনে সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। আজ মঙ্গলবার জাতিসংঘ এ দাবি করেছে।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের একজন মুখপাত্র ভিন্নমতের জন্য এই ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন।গত সপ্তাহে আরব লিগের পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া বিরোধীদের সঙ্গে নিয়ে একটি শান্তিচুক্তির প্রস্তাব সমর্থন করেছে।তবে এখনো বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে বলে বিরোধীরা দাবি করছে।