সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাভুটোগলু জানিয়েছেন, তাঁর দেশ দামেস্কের সঙ্গে অর্থনৈতিক লেনদেন সাময়িকভাবে বন্ধ এবং সিরিয়া সরকারের সম্পদ জব্দ করবে। দাভুটোগলু আরও বলেন, সিরিয়ার সরকার পথের শেষ প্রান্তে চলে এসেছে।জাতিসংঘের হিসাব মতে, দেশটিতে গত আট মাস ধরে চলতে থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী অভিযানে সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।আন্দোলনকারীরা আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছে।উল্লেখ্য, বেসামরিক লোকদের ওপর দমন অভিযান অব্যাহত রাখায় এর আগে আরব লিগও সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিকসহ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে।