সিরিয়ার গ্রামে নিহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় গতকাল বৃহস্পতিবার কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে। হামা প্রদেশের একটি গ্রামে হেলিকপ্টার গানশিপ ও ট্যাঙ্কযোগে হামলা চালানোর পর বাশারের অনুগত শাবিহা মিলিশিয়ারা এই হত্যাযজ্ঞ চালায়। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, এলাকাবাসীর বরাত দিয়ে আসাদবিরোধীরা দাবি করে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। বিদ্রোহী হামার মধ্যভাগে ত্রেমসেহ নামের এক গ্রামে প্রথমে হেলিকপ্টার গানশিপ ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ শুরু হয়। পরে সরকার-সমর্থক শাবিহা মিলিশিয়ারা আকস্মিকভাবে ঝোড়ো বেগে গ্রামবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ চালায়।দ্য রেভুল্যুশন লিডারশিপ কাউন্সিল অব হামা রয়টার্সকে জানায়, সুন্নি মুসলিম-অধ্যুষিত ত্রেমসেহ গ্রামে গতকাল ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে হামলার পর সরকারপন্থী বাহিনীর সদস্যরা গ্রামে ঢুকে এক এক করে গ্রামবাসীকে হত্যা করেন।সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য, সিরিয়া পর্যবেক্ষণ মিশন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাকে সামনে রেখে ‘সন্ত্রাসীরা’ এ গণহত্যা চালায়। এটা নিশ্চিত যে ত্রেমসেহর এই ঘটনা সিরিয়ায় ১৬ মাস ধরে চলা হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম। গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বাশারবিরোধী এ বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষ নিহত হয়েছে।