সিরিয়ার জনগণের ইচ্ছায় ক্ষমতা ছাড়বেন আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তিনি কেবল জনগণের ইচ্ছায়ই ক্ষমতা ছাড়বেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আজ মঙ্গলবার এক ভাষণে তিনি এ কথা বলেন। ওই ভাষণের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।ভাষণে বাশার আল আসাদ জানান, গত বছরের মার্চ থেকে দেশটিতে শুরু হওয়া অস্থিরতায় অনেক মূল্য দিতে হয়েছে। এ জন্য তিনি বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেছেন।আসাদ জানান, সরকারবিরোধী বিক্ষোভ সত্ত্বেও তিনি ক্ষমতা ছাড়বেন না। কারণ, এখনো তাঁর জনসমর্থন আছে। তিনি বলেন, ‘জনগণ যখন চাইবে, তখনই আমি ক্ষমতা ছাড়ব।’বিদেশি শক্তি সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আসাদ।জাতিসংঘের হিসাবে, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে দেশটিতে পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।