সিরিয়ার জাবাদানি শহরে যুদ্ধবিরতির দাবি (ভিডিও)
সিরিয়ার জাবাদানি শহরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির সেনাবাহিনী। দুই সপ্তাহ আগে জর্ডানে পালিয়ে যাওয়া দেশটির বিরোধীদলীয় নেতা কামাল লাবওয়ানি আল জাজিরা টেলিভিশনের কাছে আজ বুধবার এ দাবি করেছেন।কামাল লাবওয়ানি বলেন, প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী আসেফ শওকতের সঙ্গে শহরটির বিরোধীদলীয় নেতাদের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। আসেফ প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভগ্নিপতি।লাবাওয়ানি জানিয়েছেন, শহরের নেতারা ফ্রি সিরিয়ান আর্মি এবং স্থানীয় মানবাধিকার কর্মীদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছেন। এরই পরিপ্রেক্ষিতেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।এই চুক্তির অধীনে ৪০ হাজার বাসিন্দার এ শহর থেকে সেনাবাহিনী তাদের সদস্য ও ট্যাংক সরিয়ে নেবে। অন্যদিকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা শহরের রাস্তাগুলো থেকে সরে যাবে।তবে এ ব্যাপারে সিরিয়ার সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।