সিরিয়ার দুই শহরে ট্যাংকের গোলাবর্ষণ, নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী গতকাল বুধবার দেশটির দুটি শহরের আবাসিক এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে। কোনো কোনো জায়গায় গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় গত সাত সপ্তাহ প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভ চলছে। এর মধ্যে গতকাল ছিল অন্যতম রক্তক্ষয়ী দিন। গতকাল নিরাপত্তা বাহিনী দেশটির হেরা ও হোমস শহরের আবাসিক এলাকায় ট্যাংক নিয়ে হামলা চালায়। পাশাপাশি গুলিবর্ষণও চলে। এতে হেরা শহরে ১৩ জন এবং হোমস শহরে ছয় জন নিহত হয়। তবে এ ব্যাপারে সিরিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, সরকার দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।