সিরিয়ার বিদ্রোহীদের গোপনে সমর্থন দেবে ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের গোপনে সমর্থন দেবে ওয়াশিংটন। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কর্মকর্তারা গতকাল বুধবার সিএনএনকে এ খবর জানিয়েছেন।ওবামা কখন এ নির্দেশনা অনুমোদন করেছেন, তা পরিষ্কার নয়। তবে সূত্র বলছে, গত কয়েক মাসের মধ্যে এটা করা হয়েছে। গোপন নির্দেশনার আওতায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সিরিয়ার বিদ্রোহীদের পর্যবেক্ষণমূলক সহায়তা দেবে বলে বলা হচ্ছে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিবিরোধী যুদ্ধের সময় দেশের বিদ্রোহীদের একই ধরনের গোপন সহায়তা নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন ওবামা।ওবামা প্রশাসন সিরিয়ার বিদ্রোহীদের এখনই অস্ত্র-সহায়তার বিষয়টি নাকচ করেছে। যোগাযোগের উপকরণ সরবরাহসহ বিভিন্ন ধরনের অপ্রাণঘাতী সহায়তার কথা বলছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেছে, সৌদি আরব, কাতারসহ যেসব দেশ সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র-সহায়তা করছে, ওয়াশিংটন ওই সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।কূটনৈতিক সূত্রগুলো বলছে, সিরিয়ার বিদ্রোহীদের গোয়েন্দা-সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।