সিরিয়ার রাস্তায় রাস্তায় বিক্ষোভ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দামেস্কে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় ৪০ জন নিহত হওয়ার পর আজ শনিবার সিরিয়ায় রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেয়। রয়টার্সে প্রচারিত একটি ভিডিও চিত্রে হামা শহরের বিভিন্ন সড়কে এ ধরনের বিক্ষোভ দেখা গেছে।ওই ভিডিও চিত্রে রাস্তায় অনেককে আসাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়। সিরিয়ার হোমস শহরের কাছেও বিক্ষোভকারীরা আসাদের ফাঁসির দাবি জানান।জাতিসংঘের তথ্যমতে, আসাদের অনুগত বাহিনী পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে। মার্চ থেকে দেশটিতে আসাদবিরোধী বিক্ষোভ জোরদার হয়েছে। এ সহিংসতা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।সিরিয়ার সরকার অধিকাংশ বেসরকারি গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছে। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আরবের পর্যবেক্ষক দল এই মাসে সিরিয়ায় পৌঁছবে।