সিরিয়ার শরণার্থীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সহিংসতায় দেশটি থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস গতকাল শুক্রবার বলেন, ‘সিরিয়ার শরণার্থীর সংখ্যা আগস্টে নাটকীয়ভাবে বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় এ সংখ্যা এখন দুই লাখের ওপরে, যা আমাদের ২০১২ সালের মোট হিসাবের বাইরে চলে গেছে।’গত এক সপ্তাহে প্রায় ৩০ হাজার সিরীয় শরণার্থী তুরস্ক, ইরাক, লেবানন ও জর্ডানে গেছে। সহিংসতা অব্যাহত থাকায় এখনো অনেক মানুষ এসব দেশে আশ্রয় নিচ্ছে।এদিকে সরকারি সেনারা গতকাল শুক্রবারও বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।জর্ডান সরকার জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে রেকর্ডসংখ্যক দুই হাজার ৩২৪ জন সিরীয় শরণার্থী সে দেশে প্রবেশ করেছে। অন্যদিকে তুরস্ক জানায়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৫০০ জন শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। সব মিলিয়ে বর্তমানে ৭৮ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী তুরস্কে অবস্থান করছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।সিরিয়ায় দেড় বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলন চলছে। এ সময়ে সরকার ও বিরোধীদের মধ্যে সহিংসতায় ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে।