সিরিয়ার সদস্যপদ বাতিল করতে পারে ওআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) থেকে সিরিয়ার সদস্যপদ বাতিলের প্রস্তাব দিয়েছেন কয়েকটি প্রভাবশালী সদস্যরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।সিনহুয়ার এক খবরে আজ মঙ্গলবার বলা হয়, আজ ও আগামীকাল বুধবার ওআইসির অতিরিক্ত শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে গতকাল একটি প্রস্তুতিমূলক বৈঠক করা হয়। এতে সংস্থাটির সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর শীর্ষ কূটনীতিকেরা সিরিয়ার সদস্যপদ বাতিলের প্রস্তাব করেন। গতকালের ওই বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সিরিয়ার সদস্যপদ নিয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে ওআইসির নিয়ম অনুযায়ী দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে দেশটির সদস্যপদ বাতিল হওয়ারও আভাস পাওয়া গেছে।